
BhcJobs.comটাঙ্গাইল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ TTC-তে ‘আপনার শহরে BhcJobs’ এর জব ফেয়ার আয়োজনের পর এবার ৮ অক্টোবর ২০২৬ নরসিংদীতে অনুষ্ঠিত হলো BhcJobs-এর পরবর্তী জব ফেয়ার। সৌদি আরবে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
৮ অক্টোবর সকাল ১০টার মধ্যেই BhcJobs টিম পৌঁছে যায় নরসিংদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (TTC), শাষপুর, শিবপুর, নরসিংদী।
‘আপনার শহরে BhcJobs’ কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই জব ফেয়ারে স্থানীয় প্রার্থীরা নিজেদের জেলাতেই সৌদি আরবের চাকরির জন্য ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পান।
এবারের জব ফেয়ারে ১০০ জনেরও বেশি প্রার্থী সৌদি আরবের McDonald’s কোম্পানির চাকরির জন্য সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন।
ইন্টারভিউ অনুষ্ঠিত হয় চারটি পদে:
এই আয়োজনের মাধ্যমে প্রার্থীরা নিজ নিজ জেলায় থেকেই সৌদি আরবে চাকরির সুযোগের জন্য ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন।
নরসিংদী TTC-তে আয়োজিত এই জব ফেয়ারে ৩০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।
ইন্টারভিউ কার্যক্রমের পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের সৌদি আরবে বর্তমান চাকরির সুযোগ, বিভিন্ন পদের কাজ এবং বিদেশে কর্মসংস্থানের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার।
টাঙ্গাইল, কুমিল্লা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জের পর নরসিংদীতেও জব ফেয়ার আয়োজনের মাধ্যমে ‘আপনার শহরে BhcJobs’ কার্যক্রমের আরও একটি ধাপ সম্পন্ন হলো।
এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো সৌদি আরবে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের কাছে সরাসরি কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়া এবং বিদেশে কাজের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
খুব শিগগিরই BhcJobs আবারও পৌঁছে যাবে নতুন কোনো জেলায়, সৌদি আরবে সরাসরি চাকরির সুযোগ নিয়ে।
সৌদি আরবে চাকরির নতুন সুযোগ, আসন্ন ইন্টারভিউ এবং নিয়োগসংক্রান্ত আপডেট জানতে নিয়মিত ভিজিট করুন BhcJobs-এর অফিসিয়াল ওয়েবসাইট।
জেনে বুঝে বিদেশ যাই - BhcJobs-এর সাথে।